ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বেড়ায় ছাত্রদলের শোভাযাত্রায় ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ, আহত ৩০

বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ
  • আপডেট সময় : ০২:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

পাবনার বেড়ায় ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় দুই কিশোরের মধ্যে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।সংঘর্ষে পৌর যুবদলের আহবায়ক সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন । আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে শহরে সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্যসহ বেড়া সাঁথিয়া ও আমিনপুর থানার আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।

জানা যায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেড়া পৌর ছাত্র দলের পুর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল এগারো টার দিকে এক বিশাল শোভাযাত্রা চলছিলো। মিছিলের অগ্রভাগটি বেড়া বাজার হয়ে কাদের ডাক্তারের মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় মিছিলের শেষের অংশ ধানিয়া হাটা মসজিদের কাছে অবস্থান করা অবস্থায় নেতাকর্মীদের মধ্যে সামনে যাওয়া প্রতিযোগিতা শরু হয়। প্রথমে মিছিলের পেছনে থাকা বনগ্রাম সওদাগর পাড়ার কর্মীদের সাথে শেখপাড়া মহল্লার কর্মীদের হাতাহাতি শুরু হয়।পরে তা সংঘর্ষের রুপ নিলে শেখপাড়া মহল্লার সাথে হাতিগাড়া মহল্লার কর্মী সমর্থক যোগ দেন এবং ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষ থামাতে গিয়ে পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর মোল্লা (৪৮)সহ উভয় পক্ষের অর্ধশত নেতকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত দুইজন বনগ্রাম মহল্লার রাহাত সওদাগর(১৭)পিতা: পবন সওদাগর আবু হানিফ পিতা পিন্টু মিয়াকে চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যান্য আহতরা হলেন সাকিল (২২) তুষার সওদাগর (২৫) রাসেল (২৫)শাহজাহান(৩৮)আয়মান(২৬) মনিরুল (২২) কাওসার(২৭)ইমরান(২৯) সোলাইমান শেখ (৪৫)ইয়াছিন(২০)সহ অন্তত বিশ ত্রিশজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা পৌর এলাকার বনগ্রাম হাতিগাড়া ও শেখপাড়া মহল্লার বাসিন্দা।

এদিকে প্রায় দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষ থামাতে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্য ও বেড়া সাঁথিয়া ও আমিনপুর থানার পুলিশ প্রায় দুই ঘন্টাপর দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ গ্রহন করেন।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, বেড়া-সাঁথিয়া ও আমিনপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর দুই প্লাল্টুন সদস্য উপস্থিত হয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ গ্রহন করেছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তারা এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেড়ায় ছাত্রদলের শোভাযাত্রায় ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ, আহত ৩০

আপডেট সময় : ০২:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫