ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

সম্পত্তি বিরোধে ‘ সহোদর ভাইয়ের পরিকল্পনায়’ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চট্টগ্রামের মধ্যেই হাটহাজারীতে গুলি ও কুপিয়ে মো. নুরুল আজিম (৪২) নামে এক দর্জি শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১০ জুলাই(শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে পুলিশ বলছে, মাছ ধরা নিয়ে বিরোধের জেরেও ঘটনার সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে নুরুল আজিম মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি বিলে মাছ ধরতে গেলে একদল সশস্ত্র দুর্বৃত্ত পুর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তার পায়ে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ দুপুর ১২ টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই আলী আকবর স্থানীয় সন্ত্রাসী দিদারুল আলমকে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাদের দাবি, নিহত ব্যক্তি আগে থেকেই নিজের জীবনের শঙ্কার কথা পরিবারকে জানিয়েছিলেন।

হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় গড়দুয়ারা এলাকা থেকে নিহতের বড় ভাই আলী আকবরকে গ্রেপ্তার করে। মামলার প্রধান অভিযুক্ত দিদারুল আলমসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, দিদারুলের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সৈয়দ মিয়া বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, দিদারুল আলমের নেতৃত্বে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, সকালে মাছ ধরা নিয়ে বিরোধের একপর্যায়ে নুরুল আজিমকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

পরিবারের সদস্যরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের বড় ভাইকে দায়ী করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১

আপডেট সময় : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬