ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

ভারতের পূর্বাঞ্চলের ধনবাদে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৪ জনের মৃত্যু হয়েছেন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে । এদিকে আগুনে অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন। ভবনটিতে এখনও অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা গেছে, আগুন লাগা ওই বহুতল ভবনটির নাম ‘আশীর্বাদ অ্যাপার্টমেন্ট’।

এদিকে এ ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এক টুইট বার্তায় তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জেলা প্রশাসন। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ধনবাদের জেলাশাসক সন্দীপ কুমার সিং জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫ জন। আহতদের স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

মরদেহগুলো ধনবাদ মেডিকেল কলেজে রাখা রয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্ত করা হবে। কয়েকদিন আগেই ওই এলাকার একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয় চিকিৎসক দম্পতিসহ ৬ জনের। মঙ্গলবার ঠিক তার পাশের বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪

আপডেট সময় : ১২:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩