ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

ভারতে মন্দিরের কুয়ার ছাঁদ ধসে নিহত ৩৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে

এফএনএস
ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে শ্রী বালেশ্বর মন্দিরে রামনবমী উপলক্ষে পুজো দিতে গিয়ে কুয়ার ছাঁদ ধসে ৫০ ফুট নীচে পড়ে ৩৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ওই দুর্ঘটনা ঘটেছে। রামনবমী উপলক্ষে পূজা দিতে পুণ্যার্থীরা মন্দিরটিতে জড়ো হয়েছিলেন। ইন্দোরের কালেক্টর ইলিয়ারাজা বলেন, সর্বমোট ৩৫ জন নিহত হয়েছেন। একজন নিখোঁজ রয়েছেন এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। দুইজন চিকিৎসা নিয়ে নিরাপদে বাড়ি ফিরে গেছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অনুসন্ধান তৎপরতা চলছে। ব্যক্তিগত ট্রাস্ট দ্বারা মন্দিরটি পরিচালিত হয়। ইন্দোরের প্রাচীনতম আবাসিক উপনিবেশগুলোর একটি স্নেহ নগরে মন্দিরটি অবস্থিত। বাসিন্দাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইন্দোর মিউনিসিপাল করপোরেশন কাজ করলে এই ট্র্যাজেডি এড়ানো যেত। মন্দিরটির ভেতরে একটি কূপ কংক্রিটের স্লাব দিয়ে ঢাকা ছিল। এই স্লাবের ওপরই মঞ্চ করে পূজা চলছিল। তবে এই স্লাবটি ৩০-৪০ জনের ওজন বহনের মতো যথেষ্ট মজবুত ছিল না। ফলে সেটি ভেঙে ৪০ ফুট গভীরে কূপের পানিতে ডুবে যান পুণ্যার্থীরা। দুর্ঘটনার পরপরই ১১ জনের মরদেহ উদ্ধার করার কথা জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তবে উদ্ধারকাজ চলমান ছিল। গতকাল শুক্রবার সকাল নাগাদ মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: এনডিটিভি, এএনআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে মন্দিরের কুয়ার ছাঁদ ধসে নিহত ৩৫

আপডেট সময় : ১১:১৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩