ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ভারতে ২ জন মুসলিমের পোড়া মৃতদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে

এফএনএস
ভারতের হরিয়ানায় একটি গাড়িতে দুই মুসলিমের আগুনে পোড়া মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহ দুটিই পুরুষের।এই ঘটনা পরেই দিনই হরিয়ানায় পাঁচজনের বিরুদ্ধে একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পেছনে গো-রক্ষকদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নাসির (২৫) এবং জুনাইদ (৩৫) নামের দুইজনকে স্থানীয় সময় বুধবার রাজস্থানের ভরতপুর জেলা থেকে অপহরণ করা হয়েছিল। তাদের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানায়। গত বৃহস্পতিবার সকালে হরিয়ানার ভিওয়ানি জেলায় একটি গাড়িতে (মাহিন্দ্রা বোলেরো এসইউভি) নাসির ও জুনায়েদের পোড়া মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহগুলো নাসির ও জুনায়েদের কিনা তা নিশ্চিত করার জন্য চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে ভরতপুর ইন্সপেক্টর জেনারেল গৌরব শ্রীবাস্তব বলেন, ‘গাড়িতে অজ্ঞাতপরিচয়ের দুজনের দগ্ধ লাশ পাওয়া গেছে। অপহরণ করা ওই দুই ব্যক্তি এরাই কিনা তা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের নিয়ে আমাদের দল ঘটনাস্থলে গেছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার পর তাদের শনাক্ত করা যাবে।’ এদিকে পুলিশ জানিয়েছে, এই মৃত্যুর সঙ্গে গো-সতর্কতা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শ্রীবাস্তব আরো বলেন, জুনায়েদের বিরুদ্ধে গরু পাচারের পাঁচটি মামলা রয়েছে কিন্তু নাসিরের কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। গাড়িতে আগুন লেগে দুজনেই মৃত্যু হয়েছে কিনা সেটাও খাতিয়ে দেখা হচ্ছে। তবে অপহৃত দুই ব্যক্তির পরিবার গাড়িটি শনাক্ত করে জানায়, গাড়ির মালিক নাসির ও জুনায়েদের পরিচিত ছিল। সূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে ২ জন মুসলিমের পোড়া মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩