ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত

মক্কা-মদিনায় তীব্র গরম-ধুলোঝড়ের আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে

এফএনএস

হজের সময় সৌদি আরবের মক্কা ও মদিনায় অত্যধিক গরম এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে সেখানকার দ্য ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)। খবর সৌদি গেজেটের। আবহাওয়ার পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, হজ পালনের সময় মক্কায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ দশমিক ৬ ও মদিনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।এনসিএম আরও জানিয়েছে, মক্কায় রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তীব্র তাপ ছাড়াও এনসিএম বাতাসের অবস্থারও পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, মক্কায় বাতাসের গড় গতিবেগ উত্তর/উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪ থেকে ১০ কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে পারে। ধূলিঝড়ও হতে পারে। একইভাবে, মদিনায় গড় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২ কিলোমিটার ধুলোঝড় বয়ে আনতে পারে। বাতাস প্রাথমিকভাবে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে থাকবে। হজযাত্রীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মক্কা-মদিনায় তীব্র গরম-ধুলোঝড়ের আশঙ্কা

আপডেট সময় : ০৭:০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩