ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

মসজিদ ভাঙা নিয়ে উত্তপ্ত চীন, চলছে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

এফএনএস

চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় ইউননান প্রদেশের নাগু শহরে একটি মসজিদের মিনার ও গম্বুজ ভাঙাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছে। এই শহরে হুই জনগোষ্ঠীর বসবাস। তারা প্রায় সবাই মুসলিম। দেশটির পুলিশ বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, শিল্ড পরে তারা বিক্ষোভকারীদের সঙ্গে বোঝাপড়া করছেন। একটি ভিডিওতে দেখা গেছে, এক বিক্ষোভকারী হেলমেট পরা এক পুলিশকে চড় মারছেন। পুলিশও পাল্টা আক্রমণ চালিয়েছে বিক্ষোভকারীদের উপর। অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো সংখ্যা প্রশাসনের তরফে দেওয়া হয়নি। স্থানীয় প্রশাসন বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের সমাজ মাধ্যমের সমস্ত পেজ ব্লক করে দিয়েছে। বলা হয়েছে, বিক্ষোভ চালিয়ে গেলে তাদের বিরুদ্ধে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে। ৬ জুনের মধ্যে সকলকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণ করলে শাস্তি কমবে বলে জানিয়েছে প্রশাসন। কিন্তু বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন, মসজিদেরগায়ে তারা কোনোভাবেই হাত দিতে দেবেন না। এর আগেও চীনের একাধিক প্রদেশে মসজিদের মিনার এবং গম্বুজ ভাঙা হয়েছে। মসজিদগুলি যাতে সাধারণ চীনা বাড়ির মতো দেখতে লাগে, সেই নির্দেশও দেওয়া হয়েছে বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মসজিদ ভাঙা নিয়ে উত্তপ্ত চীন, চলছে বিক্ষোভ

আপডেট সময় : ১০:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩