ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

মানবাধিকার দিবস উপলক্ষে পাবনায় ছাত্রশিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত

তুহিন হোসেন
  • আপডেট সময় : ১১:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৩০৮ বার পড়া হয়েছে

ন্যায়, ইনসাফ ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম আপোষহীন’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পাবনা প্রেসক্লাবের ভিওআইপি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলম বলেন, মৌলিক অধিকার সবার সমান- এটা ইসলামই প্রতিষ্ঠা করেছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে ইসলামের ভূমিকা অপরিসীম। বংশ মর্যাদা, শ্রেণিবিভেদ, জাতিগত বিভেদ ও বর্ণবিভেদ, ব্যক্তিগত, পারিবারিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রেও ইসলাম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম সোহেল, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের আইন সম্পাদক অ্যাডভোকেট জহির রায়হান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবাধিকার দিবস উপলক্ষে পাবনায় ছাত্রশিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪