ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজে ছাত্রদলের বিক্ষোভ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ
  • আপডেট সময় : ০২:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি ঘিরে তীব্র বিরোধ ও প্রতিবাদ দেখা দিয়েছে।

ঘোষিত কমিটিতে ছাত্রলীগের পরিচিত নেতাদের অন্তর্ভুক্তি এবং ছাত্রদলের দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও রাজপথের কর্মীদের বঞ্চনার অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন একাংশের ছাত্রদল নেতাকর্মী। তারা এই কমিটিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য দাবি করে তা বাতিলের দাবি জানিয়েছেন।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “এই কমিটিতে ছাত্রলীগের একাধিক সক্রিয় নেতাকে স্থান দেওয়া হয়েছে, যা ছাত্রদলের আদর্শ, গঠনতন্ত্র ও রাজনীতির পরিপন্থী। একই সঙ্গে রাজপথের পরীক্ষিত, নির্যাতিত এবং হামলা-মামলার শিকার নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে।” বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রিমন দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত-ই সাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা ও রকি বাবু, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমি আক্তার, সদস্য মো. শুভ, হৃদয় হাসান, ফজলে রাব্বি ও আশিকুর রহমান প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি অবিলম্বে এই কমিটি বাতিল না করা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।” এ বিষয়ে কলেজ ছাত্রদলের সভাপতি মো. এজাজ আহম্মেদ পায়েল জানান, “কেন্দ্র থেকে প্রতিনিধিরা এসে যোগ্য বিবেচনায় যাদের মনে করেছে, তাদেরকেই কমিটিতে জায়গা দিয়েছে।” তবে আন্দোলনকারী নেতাকর্মীদের অভিযোগ, এই কমিটি গঠনের পেছনে যোগ্যতার চাইতে প্রভাব ও পরিচিতির ভিত্তিতে অছাত্র, ছাত্রলীগ সংশ্লিষ্ট এবং সুযোগসন্ধানীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে প্রকৃত ছাত্রদল নেতারা অবমূল্যায়নের শিকার হয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫