ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে জাল নোটসহ যুবক গ্রেফতার

রাজশাহী ব্যুরো :
  • আপডেট সময় : ১২:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৩২৯ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: রাজন আহমেদ (২২) রাজশাহী পবা থানার দাদপুর এলাকার মো: রেজাউল করিমের ছেলে।

জানা গেছে, গত ২ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: সাহাব উদ্দীন আল ফারুক ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় কয়েকজন ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি রাত পৌনে ২ টার দিকে দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। এসময় দুইজন আসামি কৌশলে পালিয়ে যায়। রাজনের কাছ থেকে ৫০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন এলাকায় অসাধু লোকজনের কাছে জাল নোট বিক্রয় করে আসছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে জাল নোটসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪