রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে ডাক্তার কারাগারে
- আপডেট সময় : ০২:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক নার্সকে ধ*র্ষণের অভিযোগে আহসান হাবিব (২৯) নামের এক ডাক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর গ্রামের বাড়ি নওগাঁ। তিনি ওই ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগী নার্স বাদি হয়ে রাজপাড়া ধানায় ধর্ষণ মামলা করলে পুলিশ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ক্লিনিক থেকে ডাক্তারকে গ্রে*ফ*তা*র করে। গত (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী নার্স (২৫) অন্য একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত। বিয়ের প্রলোভন দেখিয়ে ডাক্তার তাঁকে আল-আরাফাহ ক্লিনিকে নিজের চেম্বারে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, দুই বছর আগে ওই নার্স ঢাকায় কর্মরত ছিলেন। ফেসবুকের মাধ্যমে ডাক্তার আহসান হাবিবের সাথে তার পরিচয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকার চাকরি ছাড়িয়ে ওই নার্সকে তিনি রাজশাহীতে আনেন। এরপর বিয়ে না করে ডাক্তার তার ভাড়া বাসায় নিয়ে শারীরীক সম্পর্ক চালিয়ে যান। সম্পর্ক চালিয়ে গেলেও ডাক্তার তাকে বিয়ে করেননি। সবশেষ ক্লিনিকে নিয়ে ধর্ষণ করেন তিনি।
আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে বিস্তারিত জানি না। মামলায় ঘটনাস্থল হিসেবে আমাদের ক্লিনিকের নাম আছে বলে জেনেছি। এরপর সঙ্গে সঙ্গেই ডা. আহসান হাবিবকে ক্লিনিক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।











