সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
রাজশাহী ব্যুরো ঃ
- আপডেট সময় : ০২:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৩৫৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে দুইটি ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রাম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও র্যাবের যৌথ দল এই অভিযানটি পরিচালনা করেন।
সোমবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে র্যাব-৫ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুইটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি লোহার হাসুয়া ও দুইটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বেলপুকুর থানায় জিডি করে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে।










