রাণীনগরে নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুইজনকে জরিমানা, ১.২০ লাখ টাকার জাল জব্দ
- আপডেট সময় : ০৪:৫৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
রবিবার (১২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান।
অভিযানে ১১টি রিং জাল এবং ২০০টি কারেন্ট জাল (মোট প্রায় ১ হাজার মিটার) জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও নিষিদ্ধ জাল বিক্রি বা ব্যবহার হতে দেখলে দ্রুত প্রশাসনকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।










