ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

রাশিয়ার সাথে ব্যবসা করতে চায় আমেরিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে

এফএনএস

হিউস্টনে রুশ কনসাল জেনারেল জানিয়েছে, আমেরিকার বড় বড় কোম্পানিগুলি রাশিয়ার সাথে বাণিজ্যিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায়। রুশ বার্তা সংস্থা ‘তাস’ আমেরিকার হিউস্টনে রাশিয়ার কনসাল জেনারেল আলেকজান্ডার জাখারভের বরাত দিয়ে গতকাল বুধবার এ খবর দিয়েছে। তাস আরো জানিয়েছে, জাখারোভ মার্কিন ব্যবসায়ীদের সাথে রাশিয়ার সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে বলেছেন, আমেরিকার বড় বড় কোম্পানিগুলো রাশিয়ার সাথে আবার সহযোগিতা শুরু করতে ইচ্ছুক। আমেরিকার ব্যবসায়ীরা রাশিয়ার বৃহৎ বাজার হারাতে চায় না এবং তারা চায় না এই বাজারটি অন্যরা দখল করুক। তিনি আরো বলেন, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় মার্কিন ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় নয়া প্রকল্প রয়েছে ঠিকই। কিন্তু এইসব প্রকল্প রাশিয়ায় যেসব প্রকল্পে মার্কিন ব্যবসায়ীরা যুক্ত ছিল তাদের জন্য লাভজনক বিকল্প নয়। রুশ এই কূটনীতিক আরো বলেন, ভবিষ্যতে রাশিয়ার বৃহৎ বাজার হাতছাড়া করার আশঙ্কায় মার্কিন ব্যবসায়ীরা ক্ষুব্ধ। নয়া সাপ্লাই চেইন গড়ে তোলা অসম্ভব না হলেও এর পেছনে কয়েক দশক সময় লেগে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে বাস্তবতা হলো মার্কিন কোম্পানিগুলো রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করতে আগ্রহী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করে। তারই পরিপ্রেক্ষিতে আমেরিকাসহ পশ্চিমা ব্যবসায়ীরা রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে এবং অনেক কোম্পানি মস্কোয় তাদের অফিস বন্ধ করে দেয়। সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাশিয়ার সাথে ব্যবসা করতে চায় আমেরিকা

আপডেট সময় : ১১:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩