ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মো রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ বুধবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

বুধবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল পৌনে ১০ টায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন চলতি দায়িত্বের উপাচার্য অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও ছাত্র-ছাত্রী, রুয়েটস্থ বিভিন্ন সংগঠন, ক্লাব ও সোসাইটি পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এর পরপরই বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করা হয়।

এসময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আপডেট সময় : ০১:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫