ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা

রেলে নিরাপত্তাহীনতার কারণে বন্ধ ৫ ট্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে

এফএনএস
বিএনপি-জামায়াতের চলমান হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত ৫টি ট্রেন বন্ধ করা হয়েছে। এরমধ্যে ৪টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে এবং আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল শুক্রবার কমলাপুর রেলস্টেশনে ঢাকা রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার এ তথ্য জানান। তিনি বলেন, রাতের বেলা যে ট্রেনগুলো চলাচল করে এবং যে সমস্ত রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি সে ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে। এরইমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচলরত মেইল ট্রেন উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে । একইসঙ্গে ঢাকা- নারায়ণগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটার (১৬) এর শেষ ট্রিপ, ময়মনসিংহ-ভূয়াপুর রুটে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ঢাকা-তারাকান্দি রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন যমুনা এক্সপ্রেস আংশিক বন্ধ হয়েছে। আগে এটা ঢাকা থেকে ছেড়ে তারাকান্দি পর্যন্ত গেলেও এখন জামালপুর পর্যন্ত চলবে। এদিকে দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান বলেন, নাশকতা এড়াতে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে একটি টহল ইঞ্জিন চালু করা হবে। রেলের নিরাপত্তায় ২৭০০ আনসার নিয়োগ করা হয়েছে। এরইমধ্যে তারা কাজ শুরু করেছেন। ২০০০ আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০ জন আনসার রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেলে নিরাপত্তাহীনতার কারণে বন্ধ ৫ ট্রেন

আপডেট সময় : ০৪:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩