ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আজরা জেয়াকে অনুরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ২৯৫ বার পড়া হয়েছে

এফএনএস
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে বৈঠকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব বলেন, বৈঠকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্রসচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত এক দশকের অগ্রগতি তুলে ধরেছি। গতকাল (গত বুধবার) তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। রোহিঙ্গা শিবিরে তার অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রসচিব। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া গত ১১ জুলাই থেকে বাংলাদেশ সফর করছেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্টেটর অঞ্জলী কৌর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আজরা জেয়াকে অনুরোধ

আপডেট সময় : ০১:১৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩