ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

এফএনএস
ইউক্রেনের সলেদার শহরে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াই চলছে। শহরটি দখলে রাখতে সর্বশক্তি নিয়ে রাশিয়ার সামরিক অবস্থানে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। গতকাল বৃহস্পতিবার সকালে তারা দাবি করেছে, সলেদারে হামলায় শতাধিক রুশ সেনা নিহত হয়েছেন। পুরো ডনবাস অঞ্চলের লক্ষ্যে মস্কো শহরটি দখল করতে চাইছে। যদিও মঙ্গলবার রাশিয়ার আক্রমণের নেতৃত্বে থাকা রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার দাবি করেছিল, তারা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু কিয়েভের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসেছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ৪৬তম সপ্তাহের শেষে দিকে এসেছে লবণ খনি সমৃদ্ধ শহর সলেদারে লড়াই তীব্র আকার নিয়েছে। কোনো পক্ষই ছেড়ে কথা বলছে না। মস্কোর আক্রমণের নেতৃত্বে দিচ্ছে রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার। যারা বাখমুতসহ বিভিন্ন শহরে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। মূলত বিদায়ী বছরের সেপ্টেম্বর থেকে ইউক্রেন যুদ্ধে আলোচনা এসেছে সশস্ত্র ভাড়াটে গোষ্ঠীটি। এর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন এক ঘোষণা দাবি করেছেন তারা সলেদারে সফল হয়েছে। বাখমুতে উভয়পক্ষের সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ ছাড়া সম্প্রতি রণক্ষেত্রে ব্যর্থতার পর শহরটি দখল রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হতে পারে। উল্লেখ্য, রাশিয়ার ভাড়াটে সেনাদের গোষ্ঠীটির নাম ওয়াগনার গ্রুপ। ওয়াগনার গ্রুপকে প্রথম চিহ্ণিত করা হয়েছিল ২০১৪ সালে ইউক্রেনে। সেখানে তারা পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিচ্ছিল। তবে এর বাইরে সিরিয়া, মোজাম্বিক, সুদান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেও তারা বিভিন্ন তৎপরতায় জড়িত। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ক্রেমলিনের হয়ে কাজ করছে এই ভাড়াটে গোষ্ঠীটির যোদ্ধারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

আপডেট সময় : ০১:২১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩