ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামালকে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোল‘র শুভেচ্ছা পাবনাতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থীদের কন্ঠে ক্বিরাত প্রতিযোগিতা হাবিবুর রহমান হাবিবের মূল্যায়নের যৌক্তিকতা দেখিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ – অলিদ বিন সিদ্দিক তালুকদার পাবনায় ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বইমেলা, চলছে প্রস্তুতিমূলক আলোচনা ফ্যাসিস্ট সরকারের রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ চৌধুরী ভারমুক্ত হওয়ার পথে ভারতকে তেল কেনায় সাময়িক ছাড় দিলো যুক্তরাষ্ট্র

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

বাংলার জনতা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ও সহযোগিতায় আমি সব সময়ই আন্তরিক আছি। তিনি শান্তি ও সম্প্রীতির বন্ধনে কল্যাণময় সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১০মে) রাঙ্গামাটি জেলা সদরের তবলছড়ি আনন্দ বিহার বহুমুখী হল রুমে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র বুদ্ধ পূর্ণিমা- ২৫৬৯ বুদ্ধাব্দ উদযাপন অনুষ্ঠানে ধর্মীয় উপাসকগণের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, মানুষের জীবন কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল। তিনি সকলকে সৎকর্মে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান। তিনি বলেন, দুঃখ, জরা, রোগ, শোক, ব্যাধি নিরোধ ও চিকিৎসার কথা বলা আছে বৌদ্ধ ধর্মে। তিনি বলেন, সকলকে দেশের কল্যাণে পাপাচার কাজ থেকে বিরত থেকে নিজেকে ভাল কর্মে নিয়োজিত রাখতে হবে।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুঃখ, জরা, ব্যাধি নিরোধসহ বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও সম্বৃদ্ধি কামনা করে প্রার্থনায় যোগ দেন। সৎকর্ম, সৎ চিন্তা, মৈত্রী ও করুণা আরও সুদৃঢ় হওয়ার জন্য প্রার্থনা করা হয়। এ সময় উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা তার পাশে ছিলেন।

রাঙ্গামাটি বৈশাখী পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মাহাথের এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর উপসংঘ রাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মাহাথের, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান ও বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণচন্দ্র প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

আপডেট সময় : ০৪:১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫