ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামালকে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোল‘র শুভেচ্ছা পাবনাতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থীদের কন্ঠে ক্বিরাত প্রতিযোগিতা হাবিবুর রহমান হাবিবের মূল্যায়নের যৌক্তিকতা দেখিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ – অলিদ বিন সিদ্দিক তালুকদার পাবনায় ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বইমেলা, চলছে প্রস্তুতিমূলক আলোচনা ফ্যাসিস্ট সরকারের রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ চৌধুরী ভারমুক্ত হওয়ার পথে ভারতকে তেল কেনায় সাময়িক ছাড় দিলো যুক্তরাষ্ট্র

সংবাদ প্রকাশের পর ঈশ্বরদীতে ইউএনও’র উদ্যোগে ময়লার স্তূপ অপসারণ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা  দৈনিক সংবাদ সংযোগ, দৈনিক জনতার জমিন ও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ময়লার স্তুপ অপসারণের জন্য দ্রুত ব্যবস্থা নিল ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক।

ঈশ্বরদী-ঢাকা মহাসড়ক সংলগ্ন হারুখালী মাঠ এলাকায় গড়ে ওঠা ময়লার স্তুপ রবিবার (২৩ নভেম্বর) সকালে অপসারণ করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মনিরুজ্জামানের নির্দেশে সকাল থেকেই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা মহাসড়কের পাশে হারুখালী মাঠে জমে থাকা পচা বর্জ্য ও আবর্জনা অপসারণ করেন।
এতে দুর্গন্ধমুক্ত পরিবেশ ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। পথচারী শিহাব হোসেন বলেন, সংবাদ প্রকাশের পর এত দ্রুত ব্যবস্থা নেওয়া সত্যিই প্রশংসনীয়। বহুদিন ধরে আমরা দুর্গন্ধে অতিষ্ঠ ছিলাম। ময়লা পরিষ্কার হতে দেখে অনেক স্বস্তি লাগছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মনিরুজ্জামান বলেন, মহাসড়কের পাশের ময়লার স্তূপ অপসারণ করা হয়েছে। এখানে যেন কেউ ময়লা ফেলতে না পারে সে বিষয়ও নজরদারিতে থাকবে।
তিনি আরও জানান, মহাসড়কে ময়লা-আবর্জনা কারা ফেলছে বা কোন গাড়ীর সাহায্যে ফেলা হয় তা ধরে দিতে পারলে পৌরসভার পক্ষ থেকে তাকে পুরুষ্কৃত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংবাদ প্রকাশের পর ঈশ্বরদীতে ইউএনও’র উদ্যোগে ময়লার স্তূপ অপসারণ

আপডেট সময় : ০৮:৩৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫