ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

সংরক্ষিত আসনের ভোট হতে পারে ফেব্রুয়ারিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

এফএনএস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত ৫০টি নারী আসনের ভোট ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়টি চূড়ান্ত হবে কমিশন সভার মাধ্যমে। অশোক কুমার বলেন, সংসদ সদস্য যারা ভোটার তাদের তালিকা পেয়েছি। সেটার খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় কারও আপত্তি না থাকলে আমরা সেটা চূড়ান্ত ভোটার হিসেবে ২৯৯ জন সংসদ সদস্যকে ঘোষণা করবো। তিনি আরও বলেন, সংসদ থেকে খসড়া তালিকা প্রকাশ হবে, সে তালিকায় কোনো আপত্তি না থাকলে আগামী সপ্তাহে সেটা নির্বাচন কমিশনে উঠবে, কমিশনের অনুমোদন পাওয়ার পর সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা কম, ফেব্রুয়ারি মাসে সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার বিপুল স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে, সে জায়গাগুলোতে সংরক্ষিত আসন বণ্টন কীভাবে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, এ বিষয়ে কমিশনের তেমন কোনো বক্তব্য নেই। রাজনৈতিক দল কোটা অনুযায়ী, কয়টা আসন পাবে সেটা বলে দেওয়া হবে। কুমিল্লা সিটি নির্বাচনের বিষয়ে ইসি সচিব বলেন, আমরা এখনও স্থানীয় সরকার থেকে কোনো চিঠি পায়নি, চিঠি পেলে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংরক্ষিত আসনের ভোট হতে পারে ফেব্রুয়ারিতে

আপডেট সময় : ১২:১৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪