ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

সমুদ্র সৈকত খুলে দিলো ইউক্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে

এফএনএস

ইউক্রেইনের কৃষ্ণ সাগর তীরবর্তী নগরী ওডেসার বেশ কয়েকটি সৈকত দর্শনার্থী ও সাঁতারুদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম কর্তৃপক্ষ ওডেসার সৈকতগুলো খুলে দিলো। তবে যখন আকাশ হামলার সতর্কতা জারি থাকবে ওই সময়ে সৈকতে গোসল করা নিষিদ্ধ থাকবে বলেও গত শনিবার জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ান আক্রমণ শুরুর পর ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী শহর ওডেসার বেশ কয়েকটি সৈকত প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাঁতার কাটার জন্য খুলে দেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা শনিবার জানিয়েছেন। যদিও বিমান হামলার সতর্কতার সময় শহরের এসব সৈকতে গোসল করা নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেইনের সবচেয়ে বড় বন্দর এবং নৌঘাঁটি এই ওডেসায় অবস্থিত। যুদ্ধ শুরুর পরপরই রাশিয়া সেখানে ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে গেছে। সমুদ্রের পানিতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয় শত শত সি মাইন। স্থানীয়দের নিরাপত্তা এবং কয়েকটি সৈকতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটার পর ওডেসা উপকূল জনসাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখন নগরীর বেসামরিক কর্তৃপক্ষ এবং সামরিক প্রশাসন মিলে যৌথভাবে পুনরায় সৈকত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে টেলিগ্রামে এক পোস্টে জানান ওডেসা গভর্নর ওলেহ কিপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমুদ্র সৈকত খুলে দিলো ইউক্রেন

আপডেট সময় : ১১:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩