সংবাদ শিরোনাম ::
সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা
মিজানুর রহমান রুবেল সাতকানিয়া
- আপডেট সময় : ১২:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়া বারদোনা এলাকার শাহ মজিদিয়া মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় মূল্য তালিকা না থাকায় নুর স্টোর কে ১ হাজার শাহ মজিদিয়া স্টোর ১ হাজার ও মিজান ব্রাদার্স কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের জন্য শাহ মজিদিয়া-রশিদিয়া হোটেল-৩ হাজার টাকা সহ ৪টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
(১২ নভেম্বর) বিকাল ৩টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর , আনসার সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।










