ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সোনাতলায় পুলিশের অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

ফয়সাল আহম্মেদ, সোনাতলা (বগুড়া):
  • আপডেট সময় : ০১:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিল আহমেদ ওরফে কবির (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) রাতে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কর্পুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাকিল আহমেদ উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত রহমান শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম কর্পুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে শাকিলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কর্পুর বাজার এলাকায় এক যুবক মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় শাকিল আহমেদ ওরফে কবিরকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। মাদকের বিরুদ্ধে সোনাতলা থানা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সোনাতলা থানার তৎপরতায় এলাকাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর ফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও সমাজকর্মীরা বলেন, “মাদক তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সোনাতলা থানা পুলিশের এ ধরনের অভিযান সত্যিই প্রশংসনীয়। আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনাতলায় পুলিশের অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০১:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫