ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন।

সুমন মিয়া, জলঢাকা উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:০০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৩৬৪ বার পড়া হয়েছে

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা ও নির্যাতনের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সর্বস্তরের সনাতনী মানুষজন অংশ নেন।

শিক্ষার্থীরা প্রথমে স্থানীয় শহীদ মিনারে একত্রিত হয়ে পরে সেখান থেকে একটি মিছিল বের করে স্থানীয় জিরো পয়েন্টে অবস্থান নেয়। এসময় সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পাড়ায় মহল্লায়, ও হিন্দুদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা হয়েছে। হামলা প্রতিরোধে কেউ এগিয়ে আসেনি। এসময় তারা সব হামলা, নির্যাতনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। তারা নির্ঘুম রাত পার করছেন। আতঙ্ক নিরসনে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও পাচ্ছে না বলে জানান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মূল সমন্বয়ক পরিতোষ রায়, সাধারণ সমন্বয়ক: সুমন রায়, নিরঞ্জন রায়, তপন চন্দ্র, সুশান্ত রায় প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন লিডার সুরুজ রায়, বিকাশ চন্দ্র রায়, কোমল দেবনাথ, রামকৃষ্ণ রায়, তপন রায়, কোমল রায় অভি বাসুদেব, মনোরঞ্জন রায়, নিখিল রায় ও তুষার রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন।

আপডেট সময় : ০৭:০০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪