ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

১৭৮ জন যাত্রী নিয়ে ভারতীয় প্লেনের জরুরি অবতরণ ঢাকায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে

এফএনএস
ঘন কুয়াশার কারণে ভারতের মুম্বাই থেকে আসামের গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকায় জরুরি অবতরণ করেছে। পরে অবশ্য সেটি গুয়াহাটি ফিরে গেছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উড়োজাহাজটি ১৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে, গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছানোর পর ঘন কুয়াশার কারণে দৃশ্যময়তা (ভিজিবলটি) কম থাকায় প্লেনটি ঢাকায় অবতরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলেন, রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার জন্য কোনো বিমান ফ্লাইট ডাইভার্ট হয়নি। তবে, গুয়াহাটিতে বৈরি আবহাওয়ার কারণে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হলে প্লেনটি গুয়াহাটিতে ফেরত যায়। এ বিষয়ে এক বিবৃতিতে ইনডিগো কর্তৃপক্ষ বলেছে, বৈরি আবহাওয়ার কারণে মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর সিক্স-ই ৫৩১৯ ফ্লাইটটি ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪’র তথ্যানুযায়ী, গত শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে যাত্রা করে উড়োজাহাজটির রাত ১১টা ১০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছানোর কথা ছিল। তবে ফ্লাইটটি তিন ঘণ্টা দেরিতে রাত ১১টা ২০ মিনিটের দিকে মুম্বাই থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা করে। ১২ ঘণ্টা পর সেটি গন্তব্যে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৭৮ জন যাত্রী নিয়ে ভারতীয় প্লেনের জরুরি অবতরণ ঢাকায়

আপডেট সময় : ১০:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪