ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

অভয়নগরে কয়লার সাথে ছাই-বালু মিশিয়ে ক্রেতাদের সাথে অভিনব প্রতারণা, আইনগত পদক্ষেপ নেই

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৩৪৩ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগর শিল্প শহর নওয়াপাড়ায় বর্তমান প্রাকৃতিক আমদানি কয়লার বড় মোকাম, এই মোকাম থেকে দেশের বিভিন্ন ইটভাটা মালিকরা ইট পোঁড়ানোর জন্য নওয়াপাড়া কয়লা ব্যবসায়ীদের নিকট থেকে কয়লা কিনে তাদের ভাটায় ব‍্যবহার করে। ফলে, ইট ভাটার মৌসুমে ব্যবসায় কয়লা খুবই গুরুত্বপূর্ণ, তাই নওয়াপাড়া কয়লা ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন স্থানে কয়লা ড্যাম্পিং করে রাখে। ওই কয়লা ব্যবসায়ীদের আড়ালে নওয়াপাড়ার কয়লা ব্যবসায়ীদের সুনাম ধ্বংস করতে একটি অসাধু সিন্ডিকেট সব সময় সক্রিয় থাকে। ফলে ক্ষতিগ্রস্থ হয় ইট ভাটা মালিকসহ নওয়াপাড়া বড় বড় কয়লা আমাদানি কারক প্রতিষ্ঠান গুলো। যে কারণে কয়লার সাথে ছাই-বালু মেশানো অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহন করা উচিৎ। কয়লার সাথে ছাই মিশিয়ে অবৈধ সিন্ডিকেটের কার্যক্রম বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশিত হলেও অজানা কোন কারণে তাদের চিহ্নিত করে নেওয়া হয়নি কোন আইনি পদক্ষেপ। যে কারনে তারা বহাল তবিয়তে ওইসব কয়লার সাথে ছাই মেশানো অবৈধ কারবার সক্রিয় ভাবে করে চলেছে। অন্যদিকে অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা যায় বিভিন্ন কয়লা ড্যাম্পিং এর আড়ালে ভালো কয়লার সাথে ছাই-বালু মিশিয়ে ড্যাম্পিং করে রাখা হচ্ছে। ফলে ওই সব কয়লা কিনে দেশের ইটভাটা মালিকরা যেমন ক্ষতিগ্রস্থ হবে তেমনই ভাবে ধ্বংস হয়ে যাবে নওয়াপাড়া কয়লা ব্যবসায়ীদের সুনাম। তথ্য অনুসন্ধানে আরো জানা গেছে, কয়লার সাথে ছাই-বালু মেশানো সিন্ডিকেট চক্র ইটভাটার ইট পোড়ানোর মৌসুমকে সামনে রেখে সক্রিয় ভাবে শুরু করে, কয়লার সাথে ছাই-বালু মেশানো কার্যক্রম। ওইসব কয়লার সাথে ছাই-বালু মেশানো চক্রের বিরুদ্ধে কথা বলারও ক্ষমতা কারো নেই, তাদের রয়েছে স্থানীয় ও রাজনৈতিক প্রভাব। যে কারনে ইটভাটা মালিকেরাও রয়েছে চরম বিপাকে। সুযোগ সন্ধানী অবৈধ পন্থায় কয়লার সাথে ছাই-বালু মেশানো চক্রের এহেন কর্মকান্ডের লাগামহীন ভাবে কয়লা ক্রয়কারীদের সাথে প্রতারণা ভয়ংকর রুপ নিচ্ছে। ফলে অচিরেই নওয়াপাড়ার বড় বড় কয়লা আমদানি কারকদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে। ইটভাটা মালিকরা ক্ষতিগ্রস্থ হয়ে মুখ ফিরিয়ে নেবে কয়লার বড় মোকাম নওয়াপাড়া থেকে। তাই কয়লা নিয়ে কারসাজি করা অবৈধ চক্রকে সনাক্ত করে কঠোর ভাবে তাদের লাগাম টেনে ধরা জরুরি। যে সব স্থানে বেশি কয়লার সাথে ছাই-বালু মিশানো হয়, তালতলা আকিজ মিলের সামনে, আলীপুর আলেয়া পাম্প সংলগ্ন, শংকরপাশা ফেরিঘাট এলাকা, ভাঙ্গাগেট সংলগ্নসহ উপজেলার একাধিক স্থানে ভালো কয়লার সাথে ছাই-বালু মিশিয়ে কয়লা ক্রেতাদের সাথে অভিনব প্রতারণা করছে একশ্রেণীর অবৈধ সিন্ডিকেট ও দালাল চক্র। কয়লা আমদানি কারকদের এই বিষয়টি নজরে রেখে প্রসাশনের সহযোগিতায় ওই সব অবৈধপন্থা অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে দাবি করেছেন সচেতন মহল। এবিষয়ে নওয়াপাড়া কয়লা মালিক সমিতির সভাপতি রবিন অধিকারী ব্যাচার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবু নওশাদ বলেন, কয়লার সাথে ছাই মেশানোর ব্যাপারে ইট ভাটা মালিক পক্ষ থেকে তেমন কোন অভিযোগ নেই, তাদের পক্ষ থেকে যদি কোন অভিযোগ আসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর এবিষয়ে আমার কাছে কোন তথ্য নেই, এমন তথ্য পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অভয়নগরে কয়লার সাথে ছাই-বালু মিশিয়ে ক্রেতাদের সাথে অভিনব প্রতারণা, আইনগত পদক্ষেপ নেই

আপডেট সময় : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪