আদালতের রায় অমান্য করে ঈশ্বরদীতে দোকানঘরে তালা দেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৭:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে আদালতের রায় ও প্রশাসনের মাধ্যমে দোকানঘর বুঝে পাওয়ার পরও পুনরায় সেটিতে তালা লাগানোর অভিযোগ উঠেছে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে|
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী|
রোববার (৮ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ঈশ্বরদী পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা|
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার ¯^ামীর ˆপতৃক সূত্রে জমির মালিকানা ছিল ওই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলার পর ২০১১ সালে পাবনা যুগ্ম জেলা জজ আদালত তার পক্ষে রায় দেন| পরবর্তীতে দোকানঘর বুঝে পাওয়ার জন্য উচ্ছেদ মামলা দায়ের করলে চলতি বছরের ১৭ মে আদালত আবারও তার পক্ষে রায় প্রদান করেন|
রোকেয়া সুলতানা বলেন, আমার ¯^ামী সাহান মন্ডল একজন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন | এজন্য কি আমার দোকানঘর দখল হবে | আদালতের রায় আমার পক্ষে থাকার পরেও কেন আমার দোকান ফিরিয়ে পাব না|
তবে তার অভিযোগ, গত ৭ জুন বিকেলে আনারকলি, ডা. আনোয়ার হোসেন, আওয়াল কবির, শিশিরসহ কয়েকজন ব্যক্তি এসে সংস্কার কাজ বন্ধ করে দেন এবং দোকানঘরে তালা ঝুলিয়ে দেন|
এ ঘটনায় তিনি একই দিন ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান| তিনি দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান|
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি| বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|










