ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

আফগানিস্তানের অভ্যন্তরে তালেবানদের একাধিক আস্তানাকে লক্ষ করে দুটি বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার ভোরে চালানো এ হামলায় ৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে আফগানিস্তানের তালেবান প্রশাসনের এক মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান সীমান্তবর্তী খোস্ত ও পাকতিয়া প্রদেশে হামলা দুইটি চালানো হয়েছে। এতে পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন বলেছেন তিনি। হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী এবং পররাষ্ট্র অধিদপ্তর। তবে নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি স্বীকার করেছেন। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আত্মঘাতী বোমা হামলা ও যৌথ হামলায় সাত সেনা নিহত হওয়ার দুই দিন পর বিমান হামলার ঘটনা ঘটলো। তাৎক্ষণিকভাবে এই হামলার কারণ কী তা স্পষ্ট নয়। পাকিস্তান সরকার এবং নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের হামলা বেড়েছে যার জন্য পাকিস্তানি তালেবানকে (টিটিপি) দায়ী করেছেন তারা। আর এই হামলাগুলোর পরিকল্পনা আফগান ভূখণ্ডে বসে করা হয়েছে বলেও দাবি করেছেন তারা। পাকিস্তানি তালেবান -একটি পৃথক জঙ্গি গোষ্ঠী; কিন্তু আফগান তালেবানের সাথে জোটবদ্ধ। অবশ্য পাকিস্তানি তালেবান জঙ্গিদের আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে আফগানিস্তানের তালেবান সরকার।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৮

আপডেট সময় : ০৪:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪