ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ইমরানপত্নী বুশরা বাড়িতেই ভোগ করবেন ১৪ বছরের দণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ২২১ বার পড়া হয়েছে

এফএনএস
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বাড়িতেই ১৪ বছরের সাজা ভোগ করবেন। ইমরান ও বুশরার বাসভবনটি সাব-কারাগার হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান সরকার। খবর এএফপি। গত বুধবার তোশাখানা দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এরপরই বুশরা বিবিকে গ্রেপ্তার করে আদিয়ালা কারাগারে নেওয়া হয় এবং পরে ইমরানের বাসভবন বানি গালায় স্থানান্তর করা হয়। ইমরান খানের বাংলোর চারপাশে উঁচু দেয়াল রয়েছে। বড় চত্বরজুড়ে তার বাংলোটি অবস্থিত। বানি গালার ভেতরে কারাগারের কর্মীরা অবস্থান করবেন এবং ইসলামাবাদ পুলিশের সদস্যরা ইমরান খানের এই বাসভবনের বাইরে মোতায়েন থাকবেন। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৮ সালে বুশরা বিবির সঙ্গে ইমরান খানের বিয়ে হয়। ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা গোল্ডস্মিথ। তার সঙ্গে বিচ্ছেদের পর ইমরান রেহাম নায়েরকে বিয়ে করেন। এক বছরের মধ্যে রেহামের সঙ্গে ইমরানের বিচ্ছেদ হয়। ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি খুব কম জনসম্মুখে আসেন। তিনি হিজাব পরিধান করেন ও মুখ ঢেকে রাখেন। তোশাখানা দুর্নীতির যে মামলায় আজ রায় হলো, তার বিচারকাজ হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। এ কারাগারেই বন্দী ইমরান। ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই ইমরান খান ও বুশরা বিবিকে কারাদণ্ড দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইমরানপত্নী বুশরা বাড়িতেই ভোগ করবেন ১৪ বছরের দণ্ড

আপডেট সময় : ০২:১৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪