ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

ইয়েমেনে হুতিদের অবস্থানে আবারো যুক্তরাষ্ট্রের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

এফএনএস
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গতকাল শনিবার আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে চলাচলকারী জাহাজে ইরান সমর্থিত হুতিরা আরও হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়ার পর এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড। খবর এএফপির। ইয়েমেনের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলা চালানোর একদিন পর হুতিদের রাডার স্থাপনায় এই হামলা চালানো হলো। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধ মধ্যপ্রাচ্যের আরও এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝেই নতুন করে ইয়েমেনে উত্তেজনার সৃষ্টি হলো। ইরান সমর্থিত হুতিদের গণমাধ্যম জানায়, ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার আল-দাইলামি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইয়েমেনে প্রথমবার হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন বিভিন্ন স্থাপনায় আরও হামলা চালানোর হুঁশিয়ারি দেয় হুতি বিদ্রোহীরা। হামাস নিয়ন্ত্রিত গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদ জানাতে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছে হুতিরা। গত শুক্রবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র জানায়, তাদের আট মিত্র দেশের সমর্থনে লোহিত সাগরে উত্তেজনা কমাতে ইয়েমেনে হুতিদের অবস্থানে হামলা চালানো হয়েছে। তবে হুতিরা তাদের হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে। এ বিষয়ে হুতি বিদ্রোহীদের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-ইজ্জি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্যের জন্য প্রস্তুত থাকতে হবে।’ ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে ইরান সমর্থিত ‘প্রতিরোধ অক্ষে’র একটি অংশ হিসেবে কাজ করছে হুতিরা। এদিকে, গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা যুদ্ধ শুরু হলে সংঘাত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন, লেবানন, ইরাক ও সিরিয়ায়। সহিংসতা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে লোহিত সাগরে হুতিদের হামলা তাৎক্ষণিক বন্ধের দাবি জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইয়েমেনে হুতিদের অবস্থানে আবারো যুক্তরাষ্ট্রের হামলা

আপডেট সময় : ১০:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪