ঈদের শুভেচ্ছায় সন্ত্রাস-মাদক মুক্ত সুন্দর ও শান্তিপূর্ণ ঈশ্বরদী গড়ার বার্তা তুহিনের
- আপডেট সময় : ০১:২০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈশ্বরদীবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তুহিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও জনকল্যাণমূলক চেতনা জাগ্রত করে।”
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ, সন্ত্রাস-মাদক ও দুর্নীতিমুক্ত ঈশ্বরদী গড়তে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ঈদের এই আনন্দ সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক।”
মো. শরিফুল ইসলাম তুহিন দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং ঈদের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিন।”












