ঈশ্বরদীতে ছাত্রশিবির’র প্রকাশনা উৎসব শুরু
- আপডেট সময় : ০৮:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ৩৪৪ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্বরদী শাখার উদ্দ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলার দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকাল ১০ঘটিকায় প্রকাশনা উৎসবের উদ্ধোধন করা হয়। উৎসবটি ফ্রেবুয়ারীর ১৬-১৭ তারিখ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে,এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

দুই দিনের প্রকাশনা উৎসবে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও জেলা জামায়াতের তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের,ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক, ছাত্র শিবিরের পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসাইন শান্ত, উপজেলা সভাপতি ইসতিয়াক আহমেদ, উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান,দাশুড়িয়া ইউনিয়ন শিবিরের সভাপতি ফারুক আল ওয়ায়েজ, দাশুড়িয়া ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিম মালিথা, বিদ্যালয়ের শিক্ষক খাইরুল হাসান বাবু প্রমূখ।










