ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৩১৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ৪০ বছর ধরে আবাদকৃত জমি জবর-দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষক আলহাজ্ব কামরুজ্জামান সিরাজ। প্রভাবশালী মহলের হুমকি-ধামকি ও সন্ত্রাসী তৎপরতায় পরিবার পরিজন নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

শনিবার (২৩ আগষ্ট) সকালে ঈশ্বরদীর পাতিলাখালী নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ৪০বছর আগে বৈধভাবে দলিল ও রেজিস্ট্রি মূলে তিনি ও তাঁর ভাইয়েরা নারিচা মোড়, পাতিলাখালী ওয়াবদা ও নিউ কলোনি বস্তিপাড়া সংলগ্ন জমি ক্রয় করেন। তারপর থেকে নিয়মিত খাজনা প্রদান করে জমি ভোগদখল ও আবাদ করে আসছেন।

অভিযোগ করে তিনি বলেন, বিক্রেতাদের উত্তরসূরি ঈশ্বরদী ঈদগাহ রোডস্থ শাজাহান প্রামানিক এর ছেলে সজিব প্রাং, রাজিব প্রাং, মোজাহার আলী দুদুর ছেলে সেলিম প্রাং, হোসেন প্রাং এর ছেলে জিন্নাহ, জিন্নাহর মেয়ে জেবা, রাজ্জাকের পুত্র লিখন, রুবেল, দুখু ও স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

এ সময় ফসল নষ্ট করার প্রতিবাদ করায় ২০-২৫ জন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে তাঁর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

তিনি স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং গণমাধ্যমে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের বিল্লাল শেখ, মফিজ উদ্দিন, শাহজাহান আলী, ওয়াসিম খান, শহীদ মন্ডল, আলহাজ্ব আসাদুজ্জামান সহ অনেকেই ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:২৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫