ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ

ঈশ্বরদীতে জমি দখল করে মাটি বালি উত্তোলনের অভিযোগে মানবন্ধন

তুহিন হোসেন
  • আপডেট সময় : ১২:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে জমি দখল করে অবৈধভাবে মাটি, বালি উত্তোলন এর অভিযোগে মানবন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর বিবিসি বাজার, লক্ষীকুন্ডাগামী প্রধান সড়কের দক্ষিণে চররূপপুর মৌজার ব্যক্তিগত সম্পত্তি থেকে অবৈধভাবে জোরপূর্বক মাটি, বালু উত্তোলন এর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী খালেক ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে চররুপপুর ফটু মার্কেট এলাকার সড়কে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তারা ৫ দফা দাবি উত্থাপন করে বলেন, চররুপপুর মৌজার বৈধ ব্যক্তিগত সম্পত্তি থেকে অবৈধভাবে বালু,মাটি উত্তোলন ও লুট বন্ধ করতে হবে।

বালু,মাটি উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার এবং লুট করা অর্থ উদ্ধার করে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ জমির প্রকৃত মালিকদের মাছে বন্টন করতে হবে। উত্তোলনকৃত বালু ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি বিধি মোতাবেক বন্দবস্ত করতে হবে।

রাস্তার দুই পাশে সরকারী জমি অবৈধভাবে দখলকারদের হাত থেকে উদ্ধার করতে হবে এবং মসজিদের সামনে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করতে হবে।

ক্ষতিগ্রস্থ জমির মালিকগণ, এলাকার সাধারণ জনগণ ও বালু, মাটি ও সম্পদ সম্পত্তি রক্ষা পরিষদের আহবানে মানববন্ধনে বক্তব্য দেন শাহানুজ্জামান সেনা, আব্দুল মান্নান, জান্নাতুল ফেরদৌসসহ অনেকেই । মানবন্ধন ও বিক্ষোভে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে জমি দখল করে মাটি বালি উত্তোলনের অভিযোগে মানবন্ধন

আপডেট সময় : ১২:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫