ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে জীবনের নিরাপত্তা চেয়ে তারেক রহমানের সুদৃষ্টি কামনা বিএনপি নেতার স্ত্রী-সন্তানের

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মিথ্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি মরহুম তাহাজিবুল হোসেন লাইজুর স্ত্রী সুবর্ণা আসমা এবং ছেলে আল-আমিন হোসেন বাঁধন।

তাদের অভিযোগ, ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদারের নেতৃত্বে তাদেরকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুরে নিজ বাড়িতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন।

ভুক্তভোগী আল-আমিন হোসেন বাঁধন বলেন, দাদা তোজাম্মেল হোসেন লেরু চেয়ারম্যান ও বাবা কারানির্যাতিত নেতা তাহাজিবুল হোসেন লাইজু বিএনপির নিবেদিত প্রাণ ছিলেন। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদের পরিবার বারবার প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েছে। সাম্প্রতি ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদারের নেতৃত্বে তার ছেলে মুন্না, ভাতিজা মৃদুল ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হবিসহ বেশ কয়েকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের পরিবারের সদস্যদের গৃহবন্দী করে রেখে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

বাঁধন আরও বলেন, আমার মরহুম বাবা তাহাজিবুল হোসেন লাইজুর রাজনৈতিক পরিচয় নিশ্চিহ্ন করতে ও আমাদের পরিবারের সদস্যদের পৈত্রিক বসতভিটা থেকে উচ্ছেদ করতে বারবার হুমকি দিচ্ছে সন্টু সরদার। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

কারা নির্যাতিত বিএনপি নেতা লাইজুর স্ত্রী সুবর্ণা আসমা বলেন, আমার স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছি। আমরা তো দলের কাছে কিছু চায়না, শুধু জীবনের নিরাপত্তা চাই। বর্তমানে সেটুকুও পাচ্ছি না। তিনি তার সন্তানদের জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে জীবনের নিরাপত্তা চেয়ে তারেক রহমানের সুদৃষ্টি কামনা বিএনপি নেতার স্ত্রী-সন্তানের

আপডেট সময় : ১০:৩১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫