ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ঈশ্বরদীতে টিসিবি পণ্য পেতে চরম ভোগান্তি, নেই তদারকি

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় টিসিবি পণ্য নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কার্ডধারীরা| দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে|

অভিযোগ উঠেছে, সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রশাসনিক তদারকির অভাবে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত| সকাল দশটা থেকে চারটা পর্যন্ত দাড়িয়ে থেকে পণ্য হাতে পায়নি কার্ডধারীরা|

স্থানীয়দের অভিযোগ, বৃদ্ধ নারী পুরুষ ও শ্রমজীবী মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও বিতরণ কার্যক্রমে নেই কোনো শৃঙ্খলা| কোথাও পর্যাপ্ত ছাউনি বা বসার ব্যবস্থা না থাকায় প্রচণ্ড গরমে কষ্ট বাড়ছে সাধারণ মানুষের|

কার্ডধারীরা বলছেন, টিসিবির পণ্য নিম্ন আয়ের মানুষের জন্য আশীর্বাদ হলেও অব্যবস্থাপনার কারণে সেই সুবিধা অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে| অনেকেই অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতি না থাকায় লাইনে বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে নিয়মিত|

এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কার্যকর নজরদারি ও সুশৃঙ্খল পরিবেশে টিসিবি পণ্য বিতরণের দাবি জানিয়েছেন| তাদের মতে, নিয়মিত তদারকি থাকলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে|

টিসিবির পণ্য বিতরনে দায়িত্বরত ডিলার মশিউর রহমান বলেন, টিসিবির একটা কার্ড দইবার করে স্ক্যান করা লাগতেছে তাই দেরী হচ্ছে|
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি, দ্রুত সমাধান হবে|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে টিসিবি পণ্য পেতে চরম ভোগান্তি, নেই তদারকি

আপডেট সময় : ০৭:১৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬