ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৩৮৪ বার পড়া হয়েছে

ঐক্যবদ্ধ রাজনীতির প্রত্যয় নিয়ে পাবনার ঈশ্বরদীতে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার মোড় থেকে এ মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার বিলকেদার মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে বিলকেদার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সাহাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান নিশানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মিলন মেম্বার ও বর্তমান বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব শামসুল ইসলাম সান্টু।

পথসভায় বক্তারা বলেন, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমানের দিকনির্দেশনায় বিগত দিনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। আগামীদিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তারেক রহমানের হাতকে  শক্তিশালী করতে লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা কাজ করে যাবে।

এসময় লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রঞ্জু বিশ্বাস, আহবায়ক বিরু মোল্লা, ইউপি সদস্য তোতা মেম্বার, আতিয়ার রহমান, বিএনপি নেতা চান্নু, ইউনিয়ন যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান কামাল, সদস্য সচিব সাহাবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুবদল নেতা কাজেম, রাজিব মোল্লা, আয়নুল ইসলাম, জসিম, বাবু সরদার, আজাদ মালিথা, ইউনিয়ন ছাত্রদল নেতা কাজল হোসেন, রাব্বি মোল্লা, রিসাল প্রামানিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪