ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে মৃত সদস্যের পরিবারের পাশে ব্র্যাক

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিস থেকে মৃত সদস্য আশরাফুজ্জামান চমন এর পরিবারকে নগদ বিশ হাজার টাকা সুবিধা প্রদান করেছে ব্র্যাক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ মার্চ ) সকালে মরুহমের নিজ বাড়ী উপজেলার চরকদিমপাড়া গিয়ে এ অর্থ প্রদান করা হয়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রগতি কর্মসূচির দাশুড়িয়া-২ এলাকার সহকারি এলাকা ব্যবস্থাপক মোস্তাক আহম্মেদ মরহুমের স্ত্রী, ঋণের নমিনি মোছাঃ শ্রাবণী খাতুন ও মরহুমের একমাত্র ছেলে তামিম এর হাতে এ অর্থ তুলে দেন।
এসময় মরহুমের মা, হিসাব কর্মকর্তা মো. কামরুজ্জামান, ঋণ কর্মকর্তা মনজিৎ কুমার বিশ্বাস, মো. রফিকুল ইসলাম, অপর দুই ঋণ গ্রহিতা মো. তরিকুল ইসলাম ও কামরুল ইসলামসহ এলাকার বেশ কিছু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঋণ কর্মকর্তা মনোজিৎ কুমার বিশ্বাস জানান, মৃত সদস্য আশরাফুজ্জামান চমন অত্র ব্র্যাক অফিস থেকে জানুয়ারী/২৫ দুই লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন এবং এই ঋণের অনুকুলে ৬০০ টাকার একটি ঋণ নিরাপত্ত বীমা করেন। মাত্র ২ টি কিস্তি ৩৮ হাজার টাকা দেওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৫ মার্চ ২০২৫ রাতে মৃত্যুবরণ করেন।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি) দাশুড়িয়া-২ এলকার এলাকা ব্যবস্থাপক মো. নোমান বিন হান্নান জানান, উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দরিদ্র পরিবারের আর্থিক নিরাপত্তায় ঋণ নিরাপত্তা বীমা চালু রেখেছে ব্র্যাক এনজিও। সদ্যস্যের মৃত্যু পরবর্তীতে তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবেলায় পরিবারকে এককালীন নগদ সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের বকেয়া ঋণটি সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হয় এই ঋণ নিরাপত্তা বীমা থাকার কারণে। যার ধারাবহিকতায়, অত্র অফিসের সদস্য মরহুম আশরাফুজ্জামান চমন এর পরিবারের পাশে আর্থিক সহয়াতার হাত বাড়িয়েছে ব্র্যাক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে মৃত সদস্যের পরিবারের পাশে ব্র্যাক

আপডেট সময় : ১০:০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫