ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

ঈশ্বরদীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ’ পুলিশের লাঠি চার্জ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে চলমান বিক্ষোভে পুলিশ লাঠি চার্জ করেছে। এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২ ঘটিকার দিকে উপজেলা শহরের আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের তথ্যমতে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদীস্থ কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবিতে শহরের আলহাজ্ব মোড়ে এসে সড়ক অবরোধ করেন। এসময় ঈশ্বরদী-রাজশাহী, ঈশ্বরদী-ঢাকা ও কুষ্টিয়ার সাথে ঈশ্বরদীর সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা এ বিক্ষোভের কারনে আন্দোলনের উভয় দিকের রাস্তাতেই প্রায় ২ কিলোমিটারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এসময় মেগা প্রকল্প রুপপুর নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের রাশিয়ান কর্মকর্তা ও কর্মচারীরাও সৃষ্ট এ জ্যামে আটকা পড়েন।

এ সময় ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করলে তারা পুলিশের সাথে বিতণ্ডায় জড়ান। এক সময় পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করতে বাধ্য হন। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থলে ২ প্লাটুন সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন।
পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপে শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করেন এবং প্রায় ২ ঘন্টাপর সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ’ পুলিশের লাঠি চার্জ

আপডেট সময় : ১০:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫