ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া ইউনিয়নের আজমপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা‌ সবাই পরস্পর বন্ধু ও কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহতরা হলেন- পাবনার বনগ্রামের পদ্ম বিলা এলাকার সেলিম হোসেনের ছেলে আহাদ আলী (১৮),বনগ্রামের আব্দুল আহাদ খানের ছেলে আশিক হোসেন (২০) একই এলাকার ফারুক হোসেনের ছেলে শাকিব হাসান (২০)। তারা সবাই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী।

পাকশী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনার বনগ্রাম থেকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষে পাকশী ঘুরতে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে দুই মোটরসাইকেলের। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে আহতাবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি আছে। তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরিবারকে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৫:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪