ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীর দাশুড়িয়াতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে

রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া বা পরহেজগারি অর্জন করা, যা মানুষের অন্তরে আল্লাহভীতি সৃষ্টি করে। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং মিথ্যা, গিবত, অশ্লীলতা ও অপরাধ থেকে বিরত থেকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যম। 

এভাবেই রমজানের তাৎপর্য তুলে ধরেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ইসলামের আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে।

পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ৫ টায় দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি ও ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামানিক এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূর মোহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহফুজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান হাবিব পিপটন, ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আল আমিন, দাশুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও ইউনিয়ন প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান জনি প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতের অফিস সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীর দাশুড়িয়াতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬