সংবাদ শিরোনাম ::
উজানের ঢল ও টানা বর্ষণে মহাদেবপুরে ফসলি মাঠ তলিয়ে যাওয়ার শঙ্কা, ভেসে যাচ্ছে মাছের পুকুর
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
উপজেলার ১০টি ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি মাঠ ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। এতে আমন ধানের বীজতলা, শাকসবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে অসংখ্য মাছের পুকুর উপচে পানি বের হয়ে যাওয়ায় মাছ ভেসে যাচ্ছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্যচাষিরা।
ক্ষতিগ্রস্ত কৃষক ও মাছচাষিরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টির সঙ্গে উজানের ঢল পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।










