ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মিথ্যা মামলায় বিএনপি নেতার পরিবারকে ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ী মাসুদ’র বিরুদ্ধে মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন রাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার স্বপ্নসারথি দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২ রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ লিটন হাসান
  • আপডেট সময় : ১২:১৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিকদের সংগঠন উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এর আগে দীর্ঘদিন ধরে সংগঠনটির কমিটি বিলুপ্ত থাকায় নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত ১২ জুন মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা পরিষদের অনুমতি সাপেক্ষে এবং পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও ১০ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ নিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলা বাজার পত্রিকার উলিপুর প্রতিনিধি মমিনুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি পদে প্রথম খবরের প্রতিনিধি মো. রুহুল আমিন রুকু, সহ-সভাপতি পদে দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. সাখাওয়াত হোসাইন, সাধারণ সম্পাদক পদে দৈনিক বায়ান্নর আলোর প্রতিনিধি মো. আব্দুল মান্নান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন দিনের প্রতিনিধি শাহিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আই ওয়ান টিভির উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাসিক যায় যায় বেলার প্রতিনিধি মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদ সংযোগের প্রতিনিধি ওবায়দুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে প্রথম টিভির প্রতিনিধি মো. লিটন হাসান, আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট খাইরুল আলম, প্রচার সম্পাদক পদে দৈনিক আজকের খবরের প্রতিনিধি ওবায়দুল্লাহ সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রভাতীর প্রতিনিধি লতিফুল রহমান নয়ন ফারাজী, কোষাধ্যক্ষ পদে দৈনিক ঢাকা রিপোর্টের প্রতিনিধি শ্রী প্রতীক কুমার এবং ক্রীড়া সম্পাদক পদে দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি ফজলুল হক রাজু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি স্বপন কুমার সাহা, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মাইনুল ইসলাম এবং তালাশ টিভির প্রতিনিধি আল মামুন।

সাধারণ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন দৈনিক অর্জনের প্রতিনিধি আল ইমরান, ই-নিউজ ডটকম বিডির প্রতিনিধি মোস্তফা কামাল, ঢাকার সংবাদের প্রতিনিধি ফেরদৌস আলম, দৈনিক আলোকিত নিউজের প্রতিনিধি হাসিবুর রহমান, দৈনিক পক্ষীক দৃষ্টির অন্তরালের প্রতিনিধি আরিফুল হাসান এবং দৈনিক বায়ান্নর আলোর স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রুজেল।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় উলিপুর রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত কমিটির সদস্যরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় পরিচালনা পরিষদের পক্ষ থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইন বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উলিপুর রিপোর্টার্স ইউনিটি আরও গতিশীল, শক্তিশালী ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর।

আপডেট সময় : ১২:১৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬