ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলেন ইসলামী ছাত্রশিবির

সীতাকুণ্ড সংবাদদাতা-
  • আপডেট সময় : ০৯:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৩৪০ বার পড়া হয়েছে

“ফুলের মতো ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো জ্ঞানের আলো সাথে নিয়ে, দেশটাকে গড়বো” এই স্লোগানে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় সীতাকুণ্ড সদরের ডায়মন্ড কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাজিদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাইনুদ্দিন রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক কাজী বরকত আলী, ডেপুটি এটর্নী জেনারেল এড.সাইফুর রহমান।

বক্তারা ছাত্রছাত্রীদের জন‍্য শিক্ষা সহায়ক নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গাইডলাইন প্রদান করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা শিবির সভাপতি সাজিদ চৌধুরী সন্দ্বীপ, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার গরীব ও মেধাবী বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের আবেদন ফরম ফি এবং যাতায়াতের দায়িত্ব ছাত্রশিবিরের পক্ষ থেকে নিবেন বলে ঘোষণা দেন। অনুষ্ঠানে সীতাকুণ্ড ও মিরসরাইয়ের শুধুমাত্র জিপিএ-৫ প্রাপ্ত দুই শতাধিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলেন ইসলামী ছাত্রশিবির

আপডেট সময় : ০৯:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪