ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

একই দিনে স্বাধীন বাংলা বেতারের দুই শিল্পীর জীবনাবসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

এফএনএস : একই দিনে চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কৃতী ব্যক্তিত্ব। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার ভোরে গুলশানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শব্দসৈনিক বুলবুল মহলানবীশ। অন্যদিকে সকালেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন অনুষ্ঠান ব্যবস্থাপক ও উপস্থাপক আশফাকুর রহমান খান (৮১)। তিনি গত জানুয়ারি মাস থেকে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। বুলবুল মহলানবীশের জন্ম ১৯৫৩ সালের ১০ মার্চ, বিক্রমপুরে। ১৯৬৯-এ প্রবেশিকা পরীক্ষা দেওয়ার আগে থেকেই ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন তিনি। ৬৯-এর ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কবি, সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ মুক্তিযুদ্ধের সময়কালীন মুক্তির গান গেয়ে যোদ্ধাদের মনে দেশপ্রেমের দৃঢ়প্রত্যয় জোগাতেন। তার পুরো পরিবার নানাভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছিল। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ‘মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা’, ‘শরণার্থী শিল্পীগোষ্ঠী’ হিসেবে ভারতের বিভিন্ন অঞ্চলে সংগীত পরিবেশন করেছেন। ‘আকাশবাণী কলকাতা’ থেকে পরিবেশন করেছেন নজরুলসংগীত এবং ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ থেকে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘জল্লাদের দরবার’-এ মূল নারী চরিত্রে অভিনয় করেন। বুলবুল মহলানবীশের ভাতিজি অভিনেত্রী জয়িতা মহলানবীশ জানিয়েছেন, সন্তানরা দেশে ফেরার পর রোববার তাঁর শেষকৃত্য সম্পন্ন হতে পারে। তবে এখনো পারিবারিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে রাজধানীর ফার্মগেট এলাকার বাইতুশ শরফ জামে মসজিদে জুমার নামাজের পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আশফাকুর রহমান খানের জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর পুত্র আরশাদুর রহমান খান জানান, জানাজার পর তাঁর মরদেহ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে নিয়ে গিয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একই দিনে স্বাধীন বাংলা বেতারের দুই শিল্পীর জীবনাবসান

আপডেট সময় : ১০:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩