ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

একনেক ও চার মন্ত্রিসভা কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ৩৭৪ বার পড়া হয়েছে

এফএনএস
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ও চারটি মন্ত্রিসভা কমিটি নতুন করে গঠন করা হয়েছে। গত রোববার এসব কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। আদেশে একনেক, আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ায় এ কমিটিগুলো নতুন করে গঠন করা হলো। একনেকের চেয়ারপারসন হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাহী পরিষদে বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গত সরকারের মতো নতুন সরকারেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে। গত সরকারে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই দুটি মন্ত্রিসভা কমিটিতে আহ্বায়ক ছিলেন। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। গত ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একনেক ও চার মন্ত্রিসভা কমিটি গঠন

আপডেট সময় : ১২:২৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪