ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা

একাদশ সংসদের শেষ অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে

এফএনএস
একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার বিকেল থেকে। এটি চলতি একাদশ সংসদের ২৫তম ও ২০২৩ সালের ৫ম অধিবেশন। এই অধিবেশনটি হবে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। রোববার বিকেল ৪টায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে অনুযায়ী বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। অর্থাৎ ১ নভেম্বর থেকে নির্বাচনের সময় গণনা ও নির্বাচনী কার্যক্রম শুরু হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সাধারণত সংসদের কোনো অধিবেশন আহ্বান করা হয় না। এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার কথা শোনা যাচ্ছে। তবে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হবে বলে জানা গেছে। সেই অনুযায়ী এ অধিবেশনই হবে একাদশ সংসদের শেষ অধিবেশন। তবে সংবিধান অনুযায়ী জরুরি প্রয়োজনে যে কোনো সময় সংসদে অধিবেশন আহ্বান করা যেতে পারে। নতুন সংসদ নির্বাচনের মধ্যে নব নির্বাচিত সদস্যদের শপথ নেওয়া পর আগের সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়। এদিকে সংসদের এ ২৫তম অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। অধিবেশন শুরুর আগে রোববার সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভায় আলোচনার মাধ্যমে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। গত অধিবেশনের পর এই সংসদের তিন জন মারা গেছেন। নিয়ম অনুযায়ী বিগত অধিবেশন শেষ হওয়ার পর কোনো সদস্য মারা গোলে প্রয়াত নতুন অধিবেশন শুরুর দিন সদস্য বা সদস্যদের স্মরণে শোক প্রস্তাব নেওয়া হয়। এরপর সাধারণত ওই দিন অধিবেশন মুলতবি করা হয়। রোববারও শোক প্রস্তাবের পর অধিবেশন মুলতবি করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একাদশ সংসদের শেষ অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে

আপডেট সময় : ১০:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩