ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

কবুতর মেরে ফেলতে জার্মানির শহরে গণভোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

কবুতর মেরে ফেলার জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে পশ্চিম জার্মানির লিমবুর্গ অ্যান ডার লাহন শহরে। সেই ভোটে কবুতর মেরে ফেলার পক্ষে ভোট দিয়েছেন শহরের বাসিন্দারা। গত ৯ জুন এই গণভোটের আয়োজন করা হয়। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন প্রাণী অধিকার কর্মীরা। এনডিটিভির খবরে বলা হয়, সেখানকার বাসিন্দারা কবুতরের বিষ্ঠার কারণে অতিষ্ঠ হয়ে উঠছেন। কবুতরের জন্য ওই শহরের বাসিন্দারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। কেউ কেউ কবুতরের বিষ্ঠায় অতিষ্ঠ হয়ে আইনের আশ্রয়ও নিয়েছেন। তাই স্থানীয় ব্যবসায়ীরা বাজপাখি দিয়ে কবুতর মেরে ফেলার দাবি জানান। অধিবাসীদের বেশিরভাগই কবুতর নিধনের পক্ষে ভোট দিয়েছেন। গণভোটের মাধ্যমে ৭০০ কবুতর মেরে ফেলার পক্ষে বাসিন্দাদের মতামত নিয়েছে শহর কর্তৃপক্ষ। তবে সমালোচনার মুখে ভোটের ফল বাস্তবায়নে অগ্রসর হওয়া যাবে কিনা তা নিয়ে ভাবনায় পড়েছেন শহরের কর্মকর্তারা। এ নিয়ে প্রাণী অধিকারকর্মীদের সঙ্গে চলছে আইনি লড়াই। এরইমধ্যে লিমবুর্গের নিউমার্কেট কেন্দ্রীয় স্কোয়ারের আশপাশের বাসিন্দা, রেস্তোরাঁ এবং বাজারের বিক্রেতারা আন্দোলনেও নেমেছেন। গত ২০ জুন লিমবুর্গের কর্মকর্তারা বলেছিলেন, তারা গণভোটের ফল নিয়ে এগিয়ে যাবে কি না, তা বিবেচনা করছেন। শহরের মুখপাত্র জোহানেস লাউবাচক বলেন, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। রেজলিউশনে বলা হয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের আগে আরও অধিকতর পর্যালোচনা করা হবে।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবুতর মেরে ফেলতে জার্মানির শহরে গণভোট

আপডেট সময় : ০৯:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪