ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

করাচি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন জাকির নায়েক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৩৮৬ বার পড়া হয়েছে

এফএনএস : করাচি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (হনরিস কাউসা) প্রদান করেছে বিশিষ্ট ইসলামিক স্কলার ও বক্তা ডা. জাকির নায়েককে। করাচির সিন্দ গভর্নরের বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয় এই ইসলামিক স্কলারকে। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন সিন্ধ গভর্নর কামরান টেসোরি, যিনি করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও। তিনি বলেন, ইসলামের জন্য সেবার স্বীকৃতি হিসেবে এই সম্মানসূচক ডিগ্রি ড. নায়েককে দেওয়া হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গভর্নর টেসোরি বলেন, ড. নায়েক ইসলাম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সফলভাবে অনেক বিতর্কে অংশ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, ডা. নায়েক সর্বোচ্চ নিষ্ঠা ও প্রতিশ্রুতির মাধ্যমে ইসলামের প্রচার অব্যাহত রাখবেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনস্যুলেট জেনারেল, সিন্ধ হায়ার এডুকেশন কমিশনের চেয়ারম্যান ড. তারিক রাফি, করাচি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. খালিদ ইরাকি, মুফি আবদুল রহিম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করাচি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন জাকির নায়েক

আপডেট সময় : ০৭:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪